2
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার কমলপুর থানার অন্তর্গত লায়াডিহ গ্রামে। এলাকাটি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বান্দোয়ানের কাছে। মৃতের
নাম কনকলতা মুর্মু। বয়স ১৪। তদন্তে পুলিশ জানতে পেরেছে, নাবালিকা সারাদিন মোবাইলে ব্যস্ত থাকত। তাতে আপত্তি ছিল পরিবারের। কিন্তু তা শোনেনি নাবালিকা। ১০ নভেম্বর তা নিয়ে বাবা রবীন্দ্র মুর্মু ও মা সুমণি মুর্মুর সঙ্গে ঝামেলা বাঁধে নাবালিকার। বচসা থেকে হয় হাতাহাতি। দাবি, সেই সময় হঠাৎ মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে বাবা রবীন্দ্র। তারপর তাকে গলাটিপে খুন করা হয় বলে অভিযোগ। খুনের পর দেহ লোপাট করতে লাশ বাড়ির কাছের পাথর খাদানের জলে ফেলে দেয় বলে দাবি।