Home BREAKING NEWSঅঙ্গনওয়াড়িতে অনিয়ম, বিধায়কের আচমকা অভিযান

অঙ্গনওয়াড়িতে অনিয়ম, বিধায়কের আচমকা অভিযান

by News On Time Tripura
0 comments 240 views
বিশালগড়

বিশালগড়ঃ

পরিষেবা সর্বোপরি। সাধারণ মানুষের স্বার্থ সবার আগে। আর তা নিশ্চিত করতে নজরদারি জারি রেখেছেন বিশালগড়ের বিধায়ক। গাফিলতি, খামখেলিপনা বরদাস্ত করা হবে না। বারবার বোঝাচ্ছেন বিধায়ক । তবে এখন শালীনতার সহিত বোঝালেও, একই অবস্থা জারি থাকলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে আগামী দিনে। নিজের সমহিমায় মঙ্গলবার সকালে বিশালগড়ের এক অঙ্গনওয়াড়ি সেন্টারে আচমকা গিয়ে ওঠেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। আর আচমকা অভিযানে উঠে এলো দুর্নীতি। ছোলা মুড়ির দিনে শিশুদের দিদিমণি খাওয়ালেন চিড়া। শুধু তাই নয় কয়েকদিন ধরে খিচুড়ি থেকেও বঞ্চিত রাখা হয়েছে শিশুদের । আর এতেই চটে গেলেন বিধায়ক। কি বললেন দিদিমনিকে শুনুন নিচের ভিডিওতে।

সরকারের প্রকল্প গুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। আর এর সাথে কোন আপোষ বরদাস্ত করা হবে না। বিশালগড়ের তরুণ বিধায়ক সুশান্ত দেব তার কর্ম পদ্ধতির মাধ্যমে নজির স্থাপন করছেন রাজ্যজুড়ে।

Leave a Comment